বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১০

শিরোনাম :
বরিশালে ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে প্রস্তুত সুরভী-৮

বরিশালে ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে প্রস্তুত সুরভী-৮

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার :বরিশাল: করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) রোগীদের চিকিৎসায় বরিশাল-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ সুরভী-৮ কে ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহযোগিতায় ও বরিশাল জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ ভাসমান আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৫টায় বরিশাল নদী বন্দরের টার্মিনালে ‘ভাসমান আইসোলেশন ইউনিট’ হিসেবে লঞ্চটিকে ঘোষণা করেন প্রশাসনিক কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) প্রশান্ত কুমার দাস, বরিশাল নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আজমল হুদা মিঠু সরকার এবং জেলা প্রশাসের সহকারি কমিশনার এস, এম রবিন শীস।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আজমল হুদা মিঠু সরকার জানান, ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে প্রস্তুত রাখা লঞ্চটিতে ৪২টি সিংগেল, ৩৪টি ডাবল, চারটি ফ্যামিলি, দু’টি সেমি ভিআইপি ও চারটি ভিআইপি কেবিন আছে। সিভিল সার্জনের চাহিদা পেলেই তাদের নিকট লঞ্চটি হস্তান্তর করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net