বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৯

শিরোনাম :
বরগুনায় আরও একজন করোনা পজিটিভ, মোট আক্রান্ত ১০

বরগুনায় আরও একজন করোনা পজিটিভ, মোট আক্রান্ত ১০

dynamic-sidebar

বরগুনা প্রতিনিধি :বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল শনিবার (১৮ এপ্রিল) রাতে বরগুনার আমতলী উপজেলার এক ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। বরগুনা সিভিল সার্জন অফিস কন্টোল রুম বিষয়টি নিশ্চিত করেছে।

এ নিয়ে আজ রবিবার পর্যন্ত জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত ১০। আর মৃত্যু হয়েছে ২ জনের। নতুন আক্রান্ত ব্যক্তির বাড়ি জেলার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কালীবাড়ী গ্রামে। তিনি নারায়ণগঞ্জে গার্মেন্টসে চাকুরী করে।

জানা যায়, কয়েকদিন পূর্বে বাড়্রি এসে বেপরোয়াভাবে তিনি চলাচল শুরু করেন। এসময় স্থানীয় লোকজন তাকে ঘরে থাকার জন্য অনুরোধ করেও কাজ হয়নি। এলাকাবাসী আতঙ্কে রয়েছে তার সংস্পর্শে যারা ইতোমধ্য এসেছে তারা নিশ্চয় ঝুঁকিতে রয়েছে। বর্তমানে স্বাস্থ্য কর্মীদের তত্তাবধানে অনেকে হোম কোয়ারেন্টাইনে গেলেও এলাকাবাসীর আতঙ্ক কাটেনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net