বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৫

শিরোনাম :
বাবুগঞ্জে ছাত্রলীগের দুইকর্মীর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ

বাবুগঞ্জে ছাত্রলীগের দুইকর্মীর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ

dynamic-sidebar

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে গতকাল বুধবার বাবুগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রলীগের দুইকর্মী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রসেনজিৎ দাস অপু। লিখিত বক্তব্য বলেন, গত ১ অক্টোবর রাত সাড়ে ৮টায় বরিশাল

ক্যাপশন =ফাইল ছবি

মুক্তিযোদ্ধা পার্কে এয়ারগান দিয়ে খেলনা বেলুন ফুটানোর সময় তার এক বন্ধু বাধা দেয়। তখন এ বেলুন ফুটানোর বন্দুক হাতেমোবাইলে তোলা ছবি তাদের ফেসবুক আইডিতে পোষ্ট করা হয়। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করে তাদের বিরুদ্ধে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাদের রাজনৈতিক কর্মকান্ড থেকে সরিয়ে দেয়ার সরযন্ত্র করা হয়েছে। এ সময় ছাত্রলীগ কর্মী কাওছার মাহামুদ মুন্নাসহ ছাত্রলীগ কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য দীর্ঘ ১৪ বছর পূর্বে বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগ কমিটি গঠন হয়নি। এ কমিটির দাবিতে উপজেলা ছাত্রলীগ কর্মীদের মধ্যে প্রসেনজিৎ দাস অপু এবং কাওসার মাহমুদ মুন্নার বিশেষ ভুমিকা রয়েছে। ওই ঘটনায় তাদের প্রতিদ্বন্ধীদের মাঝে অসন্তোষের সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় তাদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। লিখিত অভিযোগে তারা দাবী করছেন যারা এ ধরনের মিথ্যা তথ্য সরবরাহ করেছে তাদের খুজে বের করে ঘটনার রহস্য উৎঘাটনে প্রশাসনের কাছে সুষ্ট তদন্তের দাবী করছেন তারা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net