শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪১

শিরোনাম :
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধারায় বরিশালে ৩১ জেলেকে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধারায় বরিশালে ৩১ জেলেকে আটক

dynamic-sidebar

২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ শিকারের দায়ে বরিশাল জেলার বিভিন্ন নদ-নদীতে অভিযানে চালিয়ে ৩১ জেলেকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহষ্পতিবার সকাল পর্যন্ত মৎস বিভাগ ও নৌ পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন বরিশাল নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন। তিনি জানান, এ অভিযানে আটক জেলেদের পাশাপাশি ১৩৫ কেজি ইলিশ ও ৪৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা মৎস অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান,আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইননানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রকৃয়াধীন রয়েছে। এদিকে গত ৪ দিনে বরিশাল বিভাগের ৬ জেলায় ৬৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এ পর্যন্ত ১ লাখ ৯৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ১ হাজার ৬০৫ কেজি ইলিশ ও ৬ লাখ ৮১ হাজার ৬ শত মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় মৎস অফিসের সহকারী পরিচালক আজিজুর রহমান। তিনি জানান, গত ১ অক্টোবর থেকে মঙ্গলবার দিবাগত মধ্যরাত পর‌্যন্ত বরিশাল বিভাগে মোট ৩৫৩ টি অভিযান ও ১৬৩ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যার অনুকুলে ৬২ টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এ পর্যন্ত ১ নৌকা জব্দ করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net