শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৮

শিরোনাম :

পিরোজপুরে বজ্রপাতে কৃষক নিহত

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে নিমাই চন্দ্র হাওলাদার (৫৫) নামে একজন কৃষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাউদখালী ইউনিয়নের চালিতাবুনীয়া গ্রামের কৃষিজমির মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক উপজেলার চালিতাবুনীয় গ্রামের মৃত যাদব চন্দ্র হাওলাদার এর ছেলে। সে দুই সন্তানের জনক।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে বৃষ্টি ও মেঘের গর্জন শুরু হয়।

এ সময় কৃষক নিমাই চন্দ্র মাঠে বাঁধা গোয়ালের গরু বাড়িতে আনতে যান। কৃষিজমির মাঠে আকস্মিক বজ্রপাত ঘটলে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

গ্রামবাসী তাকে উদ্ধার করে স্থানীয় মিরুখালী বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net