নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে গত ২৪ ঘণ্টায় আরো এক নারীর (৩৪) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি নগরীর সাগরদি ইসলাম পাড়ার বাসিন্দা।
বৃহস্পতিবার সকালে করোনাভাইরাসের উপর্সগ নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই নারী। পরে তার নমুনা পরীক্ষার জন্য শেবাচিম কলেজের মাইক্রোবায়লোজি বিভাগের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হলে রিপোর্ট পজেটিভ আসে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চত করা হয়েছে। তথ্য অনুযায়ী আরো জানা গেছে, বরিশাল জেলায় করোনায় আক্রান্ত মোট ৩৪ জন শনাক্ত হয়েছেন।
এ ব্যাপারে বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পরপরই ওই নারীর বাড়ি লকডাউন করা হয়েছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। পর্যাক্রমে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply