আমতলী প্রতিনিধি ॥ দ্রুত গতিতে আমতলীতে করোনা ভাইরাসের মরন ছোবল বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত ৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১ জন মারা গেছে। ৪ জন রয়েছে চিকিৎসাধীন অবস্থায়।
এর মধ্যে নারায়ণগঞ্জ ফেরত ব্যবসায়ী স্বামী জাকির হোসেন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের পর এবার তার স্ত্রী সেলিনা বেগম (২৯) আক্রান্ত হয়েছেন।
সেলিনা বেগমের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআরএ পাঠানো হলে শুক্রবার রাতে তার প্রতিবেদনে করোনা পজেটিভ আসে। দু’জনই রয়েছে নিজ বাড়ীর হোম আইশোলেশনে।
এ নিয়ে আমতলীতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৫ জন। এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জন মারা গেছে। আক্রান্তের মধ্যে ১ জন হাসপাতাল ও ৩ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply