বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৩

শিরোনাম :

বরিশালে চিকিৎসকসহ ২ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৩৬

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশালে গত ২৪ ঘন্টায় চিকিৎসকসহ ২ আরো জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ৩৬ জনে।

আক্রান্তরা হলেন- বরিশাল নগরীর বাংলা বাজারের বাসিন্দা পুরুষ বয়স (৪৫), অন্যজন হলেন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তবে বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে কর্মরত আছেন তিনি পুরুষ বয়স (৩৩)।

আজ শুক্রবার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা পরিক্ষা করে করোনা পজিটিভ পাওয়া যায়। মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে ২ জনের রিপোর্ট পরেজটিভ আসে।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই দুইজন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে পর্যাক্রমে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও বরিশাল জেলায় করোনা আক্রান্তরা হল- বাবুগঞ্জ ১০জন, নগরীতে ১৩ জন, মুলাদী ১জন, হিজলা ৩ জন, আগৈলঝাড়া ১ জন, গৌরনদীতে ২ জন, উজিরপুর ১জন, বানারীপাড়া ২জন, মেহেন্দীগঞ্জ ২জন এবং বাকেরগঞ্জে ১জন করে করোনা রোগী শনাক্ত করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net