রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫২

শিরোনাম :
ভোলা-৩ আসন হবে দেশের সেরা খাদ্য শস্য উদ্বৃত্ত এলাকা-এমপি শাওন

ভোলা-৩ আসন হবে দেশের সেরা খাদ্য শস্য উদ্বৃত্ত এলাকা-এমপি শাওন

dynamic-sidebar

আরশাদ মামুন, লালমোহন ॥ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে ভোলা-৩ আসন হিসেবে শীগ্রই খাদ্য শস্য উদ্বৃত্ত দেশের সেরা এলাকার গৌরব অর্জন করতে সক্ষম হবে।

জননেত্রী শেখ হাসিনা কৃষি খাতে সর্বোচ্চ বরাদ্ধ ও ভূর্তুকি দেওয়ার নজীর সৃষ্টি করেছেন। এরই ধারাবাহিকতায় বৈশ্বিক দূর্যোগ মোকাবেলায় কৃষকরা যাতে বিপদগ্রস্ত না হতে হয় সে দিক বিবেচনায় কৃষি পন্য সার বীজ দিচ্ছেন।

২৫ এপ্রিল সকাল ১০ টায় পৌর ৮ নং ওয়ার্ডে উপজেলা কৃষি অফিসের আয়োজনে সার বীজ ও কৃষি পন্য বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথী এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এ কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন,

পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর কাউন্সিলর সাইফুল কবীর, জাহিদুল ইসলাম নবীন প্রমুখ উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net