নিজস্ব প্রতিবেদক : বরিশালের স্থানীয় দৈনিক মতবাদ পত্রিকার বার্তা সম্পাদক ও জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার বরিশাল ব্যুরো সৈয়দ মেহেদী হাসানের পিতা মুক্তিযোদ্ধা জাকির হোসেন হাবিব ইন্তেকাল করেছেন। (ইন্না_______ রাজিউন)।
শনিবার রাতে তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে মৃত্যুবরণ করেন।
মেহেদীর পিতা জাকির হোসেন হাবিব একজন শিক্ষকও ছিলেন। এছাড়া টানা ৩০ বছর যাবৎ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৯নং নলি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি।
মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।
জানা গেছে, দীর্ঘদিন যাবৎ তিনি কিডনি জনিত রোগে ভুগছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ প্রকাশ করেছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব ও বরিশাল নিউজ এডিটরস কাউন্সিল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply