বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৬

শিরোনাম :
বরিশালে নতুন করে আরেক নারীর করোনা শনাক্ত,মোট আক্রান্ত ৩৭

বরিশালে নতুন করে আরেক নারীর করোনা শনাক্ত,মোট আক্রান্ত ৩৭

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশালে দুইদিন বিরতির পর নতুন করে করোনা আক্রান্ত এক নারী (৩৪) শনাক্ত হয়েছে। তিনি নগরীর বগুরা রোড এলাকার বাসিন্দা। সোমবার রাতে জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়ছে। এনিয়ে বরিশাল জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৭ জনে।

জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, সোমবার শনাক্ত হওয়া নারীর বাসা লকডাউন করা হয়েছে। তার আশেপাশের বাসা লকডাউন করার প্রক্রিয়া চলছে। তিনি অন্য কোথায় যাতায়াত করেছেন, কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে।

সূত্র জানায়, বরিশাল নগরী ও ১০ উপজেলায় এ পর্যন্ত মোট ৩৭জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে বরিশাল নগরীতে ১৪জন, বাবুগঞ্জ উপজলোয় ১০জন, মুলাদীতে ১জন, হিজলায় ৩জন, আগৈলঝাড়ায় ১জন, গৌরনদীতে ২জন, উজিরপুরে ১জন, বানারীপাড়ায় ২জন, মেহেন্দিগঞ্জে ২জন ও বাকেরগঞ্জে ১জন রোগী শনাক্ত হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net