বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৪

শিরোনাম :
বরিশাল উত্তর জেলা মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বরিশাল উত্তর জেলা মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

dynamic-sidebar

 

বিএনপি কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এ্যাড.মজিবর রহমান সরোয়ার বলেছেন আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে না বলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলকে আরো শক্তিশালি হয়ে কাজ করতে হবে। শেখ হাসিনার অধিনে কোন জাতীয় নির্বাচন হবে যে ভাবেই গনতন্ত্র পূর্ন উদ্বারের জন্য মহিলাদলকে এগিয়ে আসতে হবে মহিলা দলকে মহিলা দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছের দল। আমরা দেশের উন্নয়ন চাই তাই বলে মানুষের বাক স্বাধীনতা হরন, গুম আপহরন আর গনতন্ত্র ধ্বংশ করে নয়। আজ দেশের প্রধান বিচারপতির ক্যান্সারে আক্রান্ত হয়েছে বলে তার শারিরীক অবস্থার সনদ দেয় আইন মন্ত্রী। এসরকারের ভিতরে পচন ধরতে শুরু করেছে এদেরকে দেশের জনগন এমন থেরাপী দেবে যা পালিয়ে নিজেদের রক্ষা করতে পারবে না। আজ শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উত্তর জেলা কমিটির কর্মী সভায় সরোয়ার প্রধান অতিতির বক্তৃতায় এ কথা বলেন। উত্তর জেলা মহিলা দলের সভাপতি তাসলিমা বেগমের সভাপতিত্বে কর্মী সভার উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক সুরতানা আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসাবে অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন, উত্তর জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ,কেন্দ্রীয় সহ-সভাপতি জেবা আহমেদ খান, কেন্দ্রীয় মহিলা দল যুগ্ন সম্পাদিকা হেলেন জেরিন খান। অনুষ্ঠিত কর্মী সভায় স্থানীয় মহিলা দল থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আঃ ছত্তার খান,উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, হাওয়া নুর চৌধুরী,ফিরোজা বেগম, সালমা বেগম,শিউলি বেগম,বিলকিস বেগম,লিপি নাসরিন ও শরিফা নাসরিন। কর্মী সভায় অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তর জেলা মহিলা দল সাধারন সম্পাদিকা শায়লা শারমিন মিমু। প্রধান অতিথি মজিবর রহমান সরোয়ার আরো বলেন আজ নেই কোন মত প্রকাশের স্বাধীনতা দেশের গনতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বং করে দিয়েছে ভোটার বিহীন অবৈধ সরকার। গত ৫ই জানুয়ারী নির্বাচনে ১৫৩ জন নির্বাচিত হয়েছে এতে কোন মহিলা ভোটার ভোট দিতে যায় নাই আইন শৃংখলা বাহিনীর দেয়া ভোটে আওয়ামীলীগ ক্ষমতায় বসে আছে এরা জনগনের গনতন্ত্রের সরকার না। তাই আগামী নির্বাচনে মহিলাদের ভোট দেয়ার অধিকার আদায় করার জন্য আন্দোলন সংগ্রাম সহ অতন্দ্র প্রহরীর দায়ীত্ব পালন করতে হবে মহিলা দলকে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net