বোরহানউদ্দিন প্রতিনিধি॥ ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল নিজের জীবন কে বাজি রেখে তার নির্বাচনী এলাকায় করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্তদের মাঝে ত্রাণ নিয়ে ছুটে চলছেন।
গ্রাম-হতে গ্রাম অন্তরে বিরাম হীন ভাবে চলছে তার ত্রাণ বিতরণ। কোন মানুষই তার কাছে এসে খালি হাতে ফিরতে হয় নি। বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার মানুষের সেবায় তিনি হট লাইন চালু করেছেন।
যখনই কোন গ্রাম হতে খাদ্যের জন্য ফোন আসে ওই বাড়ীতে খাদ্য সামগ্রী পোছিয়ে দিচ্ছেন। কৃষকদের বাঁচাতে নিজে তরমুজ ক্রয় করে ওই সকল তরমুজ মানুষের মাঝে বিলিয়ে দেন। দেশের এ কঠিন সময় এক অন্যান্য দৃষ্টান্ত রেখে চলছেন এ তরুন সাংসদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর হতে এমপি আলী আজম মুকুল তার নির্বাচনী এলাকায় ছুটে এসে সরকারি অনুদানের পাশাপাশি নিজের অর্থায়নে বোরহানউদ্দিন ও দৌলতখানে প্রায় ২০ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
মাহে রমজান উপলক্ষে আবারোও দুই উপজেলায় তার নিজ অর্থায়নে ১০ হাজার করে ২০ হাজার পরিবারে মাঝে ইফতার সামগ্রী সহ খাদ্য সামগ্রী বিতরণের ঘোষনা দেন।
বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা আ’লীগ কার্যালয়ে এসকল ইফতার ও খাদ্য সামগ্রী প্যাকেটের কাজ চলছে। ২/৩ দিনের মধ্যে ২০ হাজার পরিবারের ঘরের এসকল খাদ্য সামগ্রী পৌছিয়ে দেয়া হবে।
এসকল ইফতার ও খাদ্য সামগ্রী’র মধ্যে রয়েছে ১১০ টন চাউল, ছোলা ১০ টন, মসারি ডাল ১২ টন, চিড়া ৫টন, সাবান ১০ হাজার পিচ, সয়াবিন তৈল ১০ হাজার লিটার, আলু ২০ টন।
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ কালীন সময় নিজের জীবন কে বাজি রেখে প্রতি মুহুর্ত এদেশের মানুষের খোঁজ খবর নিচ্ছে।
এতে উৎসাহিত হয়ে আমরাও মাঠ পর্যায়ে কাজ করছি। তিনি আরোও বলেন, যত কঠিন সময়ই আসুক না কেন আমার নির্বাচনী এলাকার মানুষ যাতে কোন রকম কষ্ট না পায় সে লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা শেখ হাসিনার নির্দেশ ক্রমে নিরলস ভাবে কাজ করছি।
সরকারি ত্রাণের পাশাপাশি আমার নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। মাহে রমজান উপলক্ষে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় আবারোও ২০ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী সহ খাদ্য সামগ্রী ২/৩ দিনের মধ্যে বিতরণ করা হবে। এরপরও মানুষের প্রয়োজনে খাদ্য সামগ্রী নিয়ে আমি সব সময় পাশে থাকবো ইনশাআল্লাহ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply