মোঃ মুরাদ হাসান মুন্না,(ভোলা)তজুমদ্দিন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে লালমোহন হাসপাতাল হলরুমে লালমোহন-তজুমদ্দিন হাসপাতাল, উপজেলা প্রশাসন, প্রেসক্লাব ও থানার জন্য পিপিই, মাস্ক এবং গ্লাভস তুলে দেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
বিবিএস ক্যাবলস এর সৌজন্যে বিডিএফআই এসব সামগ্রী বিতরণ করে। এসময় এমপি শাওন বলেন, দিন দিন করোনা ভয়াবহ রূপ নিচ্ছে। তাই সকলকে এখন থেকেই সচেতন হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলার মানুষের জন্য জেলায় করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছেন। খুব শিগগিরই ওই ল্যাব স্থাপন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেল কবীর সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply