মোঃ মুরাদ হাসান মুন্না,(ভোলা) তজুমদ্দিন প্রতিনিধি : আজ পবিত্র রমজান মোবারকের ৬ষ্ট রমজান চলতেছে তাই করোনা আতঙ্কের মধ্যেও লালমোহন ও তজুমদ্দিন উপজেলা সবগুলো বাজার জমজমাট হরিগঞ্জ,মাস্টার বাজার,দালাল বাজার,খাশের হাট, আনন্দ বাজার, সহ মঙ্গল সিকদার বাজারে এখন নিত্য প্রয়োজনীয় পন্য ক্রয় বিক্রয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। তরকারি দোকান,এবং ফুতপাতের সকল দোকান গুলোতেই ক্রেতাদের ভীড় সবচেয়ে বেশি।
করোনা পরিস্থিতি এবং রমজানে পন্যের মূল্য বৃদ্ধির আশঙ্কায় অনেকেই সারা রমজানসহ ঈদের বাজার একসাথে করছেন। এতে করে ভীড় বেশি থাকায় অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না সামাজিক দুরত্ব। লালমোহনের সকল বাজার গুলোর চিত্রই একই রকম।
মঙ্গল সিকদার বাজারের মুদি দোকানগুলোতে গিয়ে দেখা গেছে প্রায় একই চিত্র। কিছু দোকানের সামনে ক্রেতাদের দাঁড়ানোর জন্য তিন ফিট দুরত্বে সাদা বৃত্ত চিহ্ন দেওয়ার থাকলেও কেউ মানতেছে না সেই চিহ্ন।
দুরত্ব না মানার কারণ জিজ্ঞাসা করলে অনেক ক্রেতা জানান যে দোকনে অনেক ভীড় থাকায় দূর থেকে কোন পন্যের কথা বললে দোকানদার গুরুত্ব দেয় না। তাই কাছে এসে তারা পন্য কিনছে। কয়েকজন বিক্রেতা জানান যে তারা ক্রেতাদের নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে পন্য ক্রয় করতে বিনীত অনুরোধ করেন। বেশিরভাগ ক্রেতাই তাদের অনুরোধ রক্ষা করেন না ।
কিছু ক্রেতা তাড়াহুড়ো করে পন্য নিতে গিয়ে ভীড় সৃষ্টি করেন অনন্য বাজার গুলোতেও একই অবস্তা লালমোহন থানার ওসি (হুমায়ুন আহম্মেদ) স্যার এবং মঙ্গল শিকদার বাজার সংলগ্ন ক্যাম্পের ওসি (বশির আহম্মেদ) স্যার জানিয়েছেন শত নিরাপত্তার মাজেও কেউ মানতেছে না নিয়ম কানুন আরো বলেন পুলিশ সর্বদিক থেকে চেষ্টা করতেছে এবং অনেকের জরিমানা ও করেছেন
বিশ্বব্যাপী মহামারী রূপে ছড়িয়ে পরা করোনা ভাইরাসে বাংলাদেশে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস প্রতিরোধের অন্যতম উপায় হিসেবে সামাজিক দুরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন। বিশিষ্টজনদের মতে- প্রশাসনের ভয়ে নয়, নিজেদের সুস্থতার স্বার্থে সকলে সামাজিক দুরত্ব বজায় রাখার পরামর্শ না মানলে বাংলাদেশের মত জনবহুল দেশে করোনা ভয়াবহ আকার ধারন করতে পারে।
তাই লালমোহন তজুমদ্দিনের প্রান প্রিয় নেতা ভোলা ৩ আসনের এমপি (আলহাজ্জ নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়) লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (হাবিবুর রহমান রুমি) স্যার এবং তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (আশরাফুল ইসলাম) স্যারের কাছে আকুল আবেদন বেশামাল বাজাগুলো কে অতিরিক্ত আইন শৃঙ্ঘলা বাহিনি মোতায়ন করে সবাইকে বাসায় থাকার আহব্বান করুন
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply