আমতলী(বরগুনা)প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের জাটকা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে গুলিশাখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে জাটকা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে ৬০৫ জন জেলেকে ৪০কেজি করে চাল বিতরনের উদ্ধোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মো.নুরুল ইসলাম মিয়া প্রমুখ।
এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, আমতলীর গুলিশাখালী ইউনিয়নের জাটকা ইলিশ আহরণে বিরত থাকা ৬০৫ জন জেলের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply