শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৩

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
প্রধান বিচারপতির বাসায় যেতে ‘বাধা’র অভিযোগ আইনজীবীদের

প্রধান বিচারপতির বাসায় যেতে ‘বাধা’র অভিযোগ আইনজীবীদের

dynamic-sidebar

অসুস্থ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যাওয়ার সময় বাধা পেয়েছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের বিএনপি সমর্থক আইনজীবীরা।
শুক্রবার (০৬ অক্টোবর) বিকেলে সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতির হেয়ার রোড়ের বাসায় যাওয়ার সময় মৎস্য ভবন মোড়েই তাদের বাধা দেওয়া হয়।
এ বিষয়ে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতির খোঁজ নিতে তার বাসায় যাওয়ার পথে মৎস্য ভবন মোড়ে পুলিশ গাড়ি আটকে দেয়। পুলিশের বাধা পেয়ে আমরা আবার সুপ্রিম কোর্টে ফিরে যাই। গাড়ি বহরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনসহ বিএনপিপন্থি আইনজীবীরা ছিলেন।

খোকন আরো জানান, এসব বিষয় নিয়ে শনিবার (০৭ অক্টোবর) সকাল ১১টায় সুপ্রিম কোর্ট বারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
তবে, তার কিছুক্ষণ আগে আইনজীবী সমিতির সহ সভাপতি উম্মে কুলসুম রেখা সহ কয়েকজন সদস্য প্রধান বিচারপতির বাসভবনের সামনে যান। তবে ভেতরে যেতে পারেনি বলে জানা গেছে।
এর আগে সকালে প্রধান বিচারপতির সঙ্গে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী
বেলা ১১টার দিকে তার বাসায় গিয়ে প্রায় ঘণ্টা খানেক অবস্থানের পর তিনি সেখান থেকে বের হন।

এর আগে সকালে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। পরে আলাদা করে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রারও সাক্ষাৎ করেন।

এছাড়া বৃহস্পতিবার (০৫ অক্টোবর) প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে এসেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।
গত ২ অক্টোবর সুপ্রিম কোর্ট খোলার আগের দিন ‘অসুস্থতার’ কথা বলে এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
ওইদিন রাতেই আপিল বিভাগের প্রবীণতম বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতির দায়িত্ব দেন রাষ্ট্রপতি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net