বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৭

শিরোনাম :
আমতলীতে প্রধানমন্ত্রীর পক্ষে শিশুখাদ্য বিতরণ

আমতলীতে প্রধানমন্ত্রীর পক্ষে শিশুখাদ্য বিতরণ

dynamic-sidebar

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে করোনায় কর্মহীন হয়ে পড়া পরিবারের শিশুদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্ধ শিশুখাদ্য পেল পঞ্চাশ শিশু। শুক্রবার দুপুর ১২টায় উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী আবাসনে করোনায় কর্মহীন হয়ে পড়া ৫০টি পরিবারের শিশুদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এ শিশুখাদ্য বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে এ শিশু খাদ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।

 

 

প্রতিটি শিশুকে চারশত গ্রাম গুড়া দুধ, এক কেজি সুজি ও এক লিটার তৈল দেয়া হয়। এসময় নৌ কমান্ডার কুতুবুদ্দিন, সাংবাদিক ও স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া শিশুদের জন্য খাদ্য সহায়তার দুধ, সুজি ও তৈল ঘটখালী আবাসনের পঞ্চাশটি পরিবারের শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net