বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩২

শিরোনাম :

বরিশালে করোনা উপসর্গ নিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন (৫৫) মারা গেছেন।সোমবার রাত ৮টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সটিখোলা গ্রামে।

 

তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগের কর্মরত ছিলেন।শ্বাসকস্টসহ করোনার উপসর্গ নিয়ে গত রবিবার দুপুর ১টা ১০ মিনিটে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি হন জয়নাল আবেদীন। এ সময় তাকে করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। একই সাথে তার করোনা পরীক্ষার নমূনা সংগ্রহ করা হয়।তার মৃত্যুর ৩০ মিনিট পরই মেডিকেল কলেজের আর-পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে আসে।

 

যেখানে তার কোভিড-১৯ নেগেটিভ পাওয়া যায়। রাতে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।এদিকে জয়নাল আবেদীনের মৃতদেহের পুনরায় করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে হাসপাতাল পরিচালক ডা. মোঃ বাকির হোসেন।বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বরিশাল বিভাগে নতুন করে ৭ জন করোনায় (কোভিড–১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

 

 

এর মধ্যে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক জ্যেষ্ঠ স্টাফ নার্সের দুই সন্তান ও শ্বশুর-শাশুড়ি রয়েছেন। এর আগে ওই নার্সও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এ নিয়ে বিভাগে করোনায় (কোভিড–১৯) আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬৭। এর মধ্যে বরিশালে নতুন পাঁচজনসহ ৫৬ জন, বরগুনায় নতুন একজনসহ ৩৯ জন, পটুয়াখালীতে ৩০, ঝালকাঠি জেলায় নতুন একজনসহ ১৫, পিরোজপুরে ১৯ এবং ভোলা জেলায় ৮ জন।

 

শেবাচিম হাসপাতালে গত ২৮ মার্চ থেকে এখন পর্যন্ত ১৯ জন মারা যায়। এ বিষয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কুমার মণ্ডল বলেন,বরিশালে নতুন সাতজনসহ আক্রান্তের সংখ্যা ১৬৭। তবে এর মধ্যে ৮৩ জনই সুস্থ হয়ে বাড়ি গেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net