, ,

শিরোনাম :
কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
বরিশালে শিক্ষা প্রতিষ্ঠানে বেতন-ফি মওকুফের দাবীতে বিক্ষোভ

বরিশালে শিক্ষা প্রতিষ্ঠানে বেতন-ফি মওকুফের দাবীতে বিক্ষোভ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ সকল শিক্ষা প্রতিষ্ঠনে শিক্ষার্থীদের ১ বছরের বেতন-ফি মওকুফ সহ তিন দফা দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রীক দল (বাসদ) জেলা ও মহানগর শাখা।(১৩ই মে) বুধবার বেলা সাড়ে ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদর রোডে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

 

এসময় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে সমাবেশ সমাবেশ কর্মসূচিতে অংশ গ্রহন করে।বরিশাল মহানগর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজনে ও সভাপতি সাগর দাসের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বাসদ জেলা সদস্য ডা. মনীষা চক্রবর্তী বলেন, মহামারি করোনার সময়ের সারা দেশের শিক্ষার্থীরা লকডাউনের কারণে আটকে পড়ায় বাড়ি ফিরতে পারেনি।এসব শিক্ষার্থীরা টিউসনি করতে পারছেনা অথচ ম্যাচ ভাড়া দিতে হচ্ছে। এই ম্যাচ ভাড়া মওকুফের জন্য সরকারের বরাদ্দ দিতে হবে। একইসাথে এ বছরের শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ করতে হবে।

 

 

শিক্ষার্থীদের উপর বোঝা চাপানো যাবে না এবং পর্যাপ্ত ইন্টারনেট ব্যবস্থা ছাড়া বাংলাদেশে যে অনলাইন ক্লাস শুরু হচ্ছে তা বাতিল করার আহ্বান জানান।এসময় আরো বক্তব্য রাখেন লিমা আক্তার,সাজেদ ইসলাম,ফারাবি, রেজোয়ান রায়,এমদাদুল হক,ইমন, সাইফুল ইসলাম প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net