বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৫

শিরোনাম :
ভোলায় করোনা প্রতিরোধে স্বয়ংক্রিয় জীবাণূনাশক টানেল স্থাপন

ভোলায় করোনা প্রতিরোধে স্বয়ংক্রিয় জীবাণূনাশক টানেল স্থাপন

dynamic-sidebar

মুরাদ হাসান মুন্না(ভোলা)তজুমদ্দিন উপজেলা প্রতিনিধিঃ বর্তমান মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভোলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয় এবং হাসপাতালসহ গুরুত্বপূর্ণ ১০টি স্থানে ‘স্বয়ংক্রিয় জীবাণুনাশক টানেল’ স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশ পথে এ টানেলের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধূরী শাওন। এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের নিজ উদ্যোগে ও অর্থায়নে এসব টানেল স্থাপন করা হয়।

পরে ভোলা হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফদের জন্য সুরক্ষা সামগ্রী জেলা প্রশাসকের হাতে তুলে দেন তিনি।এসময় এমপি শওন বলেন, প্রাধানমন্ত্রীর ৩১ বিধির আলোকে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। যারা দেশের মানুষের কল্যাণে কাজ করবে তাদের সুরক্ষার জন্য এসব ‘স্বয়ংক্রিয় জীবানুনাশক টানেল’ ব্যবস্থা চালু করা হয়েছে বলেও জানান তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা প্রেশাসক মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net