, ,

শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী
মাধবপাশায় ওয়ার্ড আ’লীগ সভাপতির পদ ফিরে পেলেন মাহবুবুর রহমান সিকদার

মাধবপাশায় ওয়ার্ড আ’লীগ সভাপতির পদ ফিরে পেলেন মাহবুবুর রহমান সিকদার

dynamic-sidebar

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি মাহবুবুর রহমান সিকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।

শনিবার (১৬ মে) বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদিন ও সাধারন সম্পাদক হাফিজ আহম্মেদ স্বপনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদিন বলেন,বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা (চেয়ারম্যান) জনাব কাজী এমদাদুল হক দুলাল এর বরাবরে একটি লিখিত আবেদন করা হলে শনিবার (১৬ মে) উপজেলা চেয়ারম্যান,সভাপতি,সম্পাদক এবং মাধবপাশা ইউনিয়ন আওয়ামীলীগের অন্যন্য নেতাকর্মীদের উপস্থিতে মাধবপাশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি মাহবুবুর রহমান সিকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এখন থেকে তিনি পুনরায় তার স্ব পদের দায়িত্ব পালন করতে পারবেন।দলকে শক্তিশালী করতে তিনি কাজ করবেন বলে আমরা আশা করছি।

উল্লেখ্য,মাধবপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নান্টু তালুকদারের সাথে ত্রান বিতরণ কার্যক্রম নিয়ে তর্ক বিতর্ক হয়। তখন মাধবপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যস্থতায় ভুল বোজাবুজির অবসান হয়। পরবর্তীতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদিন ও সাধারন সম্পাদক হাফিজ আহম্মেদ স্বপনের সিদ্ধান্তে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net