সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০০

শিরোনাম :

১৯ মে থেকে বরিশালের সকল দোকানপাট বন্ধের ঘোষণা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ করোনা সংক্রমণ এড়াতে মঙ্গলবার (১৯ মে) থেকে বরিশাল নগরীর সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। রবিবার (১৭ মে) বিকালে জেলা প্রশাসন কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে ব্যবসায়ী নেতাদের সভায় এই সিদ্ধান্ত হয়।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, ঈদ উপলক্ষ্যে সরকার সীমিত পরিসরে দোকান-মার্কেট খোলার অনুমতি দিয়েছিল স্বাস্থ্যবিধি মানার শর্তে। কিন্তু বরিশালের দোকান-মার্কেটে ক্রেতা-বিক্রেতা কেউই স্বাস্থ্যবিধি রক্ষা করছেন না। এই অবস্থা চলতে দেওয়া যায় না। স্বাস্থ্যবিধি লঙ্ঘন হওয়ায় সকল ঈদ মার্কেটসহ দোকানপাট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যখন স্বাস্থ্যবিধি মানার উপযুক্ত পরিবেশ হবে তখন আবার দোকান-মার্কেট খোলার অনুমতি দেওয়া হবে বলেও জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net