বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৬

শিরোনাম :
আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে হতদরিদ্র কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে হতদরিদ্র কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

dynamic-sidebar

আমতলী প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসের আপদকালীন সময়ে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আমতলী পৌরসভার পঞ্চাশ হতদরিদ্র কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। সামাজিক সুরÿা বজায় রেখে আমতলী একে পাইলট সরকারী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার ইউএনও মনিরা পারভীন খাদ্য সহায়তা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন।

জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার কয়েক হাজার হতদরিদ্র শ্রমজীবি মানুষ। এ শ্রমজীবি পরিবারকে করোনা ভাইরাসের আপদকালিন সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ শ্রমজীবি পরিবারগুলোর মধ্যে আমতলী পৌরসভার পঞ্চাশ পরিবারকে মঙ্গলবার ইউএনও মনিরা পারভীন খাদ্য সহায়তা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন। খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিউল হিমকা ও নাজির মজিবুর রহমান প্রমুখ। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি ডাল ও এক লিটার তেল দেয়া হয়।

ইউএনও মনিরা পারভীন বলেন, পৌরসভার পঞ্চাশ হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net