শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৬

শিরোনাম :
বরিশালে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত- আহত

বরিশালে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত- আহত

dynamic-sidebar

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় যাত্রীবাহি বাসের ধাক্কায় ফারুক হোসেন (৫০) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই অটোরিকশার যাত্রী ফারুক হোসেনের স্ত্রী সন্তানসহ আরও বেশ কয়েকজন। আহতদেরকের গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সোমবার দুপুরে উপজেলার খানপুরা এলাকার বকুলতলায় বরিশাল বাবুগঞ্জ সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন বরগুনার আমতলী উপজেলার ডালাসার গ্রামের ফৌউজদ্দিন হাওলাদারের ছেলে। বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিল আলী জানান, অটোরিকশাযোগে ফারুক হোসেন স্ত্রী সন্তানদের নিয়ে বরিশালের দিকে আসছিলো। পথিমধ্যে বকুলতলায় এলাকায় পেছন থেকে একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে চালকসহ একই পরিবারের ৮ সদস্য আহত হন। পরে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২ টার দিকে ফারুক হোসেনের মৃত্যু হয়। এদিকে ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও হেলপাড় পালিয়ে গেছে।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net