শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১০

শিরোনাম :
বানারীপাড়ায় মাকে কুপিয়ে আহত করলো দু’ ছেলে

বানারীপাড়ায় মাকে কুপিয়ে আহত করলো দু’ ছেলে

dynamic-sidebar

রাহাদ সুমন,বানারীপাড়া॥ বানারীপাড়ায় সৎ ছেলেদের হামলায় বৃদ্ধ মা গুরুতর আহত হয়েছে।জানা গেছে জমি সংক্রান্ত ও দোকান ঘর নিয়ে বিরোধের জের ধরে রোববার বিকেলে উপজেলার উদয়কাঠি ইউনিয়নের গোয়ালিয়া গ্রামের আফতাব বেপারীর স্ত্রী চায়না বেগমকে স্থাণীয় শের-ই বাংলা বাজারে একা পেয়ে তার সৎ ছেলে পল্লী চিকিৎসক সাইদুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য জাহিদুল ইসলাম এলোপাথারী কিল-ঘুষি,লাথি ও মাথায় লোহা দিয়ে কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ব্যপারে থানায় মামলা দায়েরের প্রস্থুতি চলছে।আহত বৃদ্ধার ছেলে মিন্টু অভিযোগ করেন তার বাবা অসুস্থ থাকার কারণে প্রথম পক্ষের সন্তানরা শের-ই বাংলা বাজারে সালেহা ফার্মেসী দোকান ঘর তাদের নামে লিখিয়ে নেয়।এনিয়ে দু’পক্ষের মাঝে দ্বন্ধের সৃষ্টি হয়।এ প্রসঙ্গে স্থাণীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রাহাদ আহম্মেদ ননী জানান বৃদ্ধা ও তার সন্তানদের সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে।এ নিয়ে শালিস বৈঠকে দেওয়া রায় সাইদুল ও জাহিদুল মানছেন না বলেও তিনি জানান।স্থাণীয় ইউপি সদস্য সাইদুল ইসলামও অভিন্ন অভিযোগ করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net