সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৩

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস কার্যক্রম শুরু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়

স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস কার্যক্রম শুরু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥সরকারি নির্দেশনা মোতাবেক সীমিত পরিসরে অফিস কার্যক্রম শুরু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। বুধবার উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে ৫ দপ্তর প্রধানদের নিয়ে এক সভা শেষে এ কার্যক্রম শুরু হয়। সভায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মুহসিন উদ্দীন ও প্রক্টর ড. সুব্রত কুমার দাস উপস্থিত ছিলেন।

 

সবার নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে জীবাণুনাশক টানেল। বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করতে হলে যেতে হবে এই টানলের ভেতর দিয়ে।থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করা হচ্ছে শারীরের তাপমাত্র। এছাড়া ফগার মেশিন দিয়ে জীবাণুনাশক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ফ্লোর, অফিস এবং পরিবহণ পুলের বাস, মাইক্রোবাস।উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন জানান, সীমিত জনবল নিয়ে স্বাস্থ্যবিধি মেনে অফিস কার্যক্রম শুরু করেছি।মাস্ক পরা সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

 

 

পরবর্তী সরকারি নির্দেশনা আসলেই বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। এছাড়া পূর্বের নির্দেশনা অনুযায়ী চালু আছে পরীক্ষামূলক অনলাইন ক্লাস কার্যক্রম।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিপ্রয়োজনীয় ও আবশ্যকীয় অফিসমূহ (ভাইস-চ্যান্সেলরের অফিস, রেজিস্ট্রার কার্যালয়, অর্থ ও হিসাব শাখা, প্রকৌশল শাখা, মেডিকেল সেন্টার, পরিবহন পুল) দপ্তর প্রধানের নির্দেশনা মোতাবেক ন্যূনতম জনবল নিয়ে রোস্টার প্রণয়ন পূর্বক চালু থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net