, ,

শিরোনাম :
ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আরিফিন মোল্লা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আরিফিন মোল্লা

dynamic-sidebar

অনলাইন ডেস্কঃআওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী  অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ৩ জুন রাত ৫টার দিকে তিনি ভর্তি হন।

 

জানা যায়, তিনি জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। তবে তার করোনা পরীক্ষা নেগেটিভ এসেছে।

 

বর্তমানে তিনি হাসপাতালের ড. আফসানা বেগমের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। সাহারা খাতুনের শারীরিক অবস্থা ভালো রয়েছে এখন।

 

সাহারা খাতুন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি আন্তর্জাতিক মহিলা আইনজীবী সমিতি ও আন্তর্জাতিক মহিলা জোটের সদস্য।

 

বাংলাদেশ সরকারের প্রথম মহিলা স্বরাষ্ট্র মন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।

 

তার সুস্থ্যতা কামনা করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দোয়া চাওয়া হয়েছে।  এছাড়া আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক মোঃ আরিফিন মোল্লা এই বর্ষীয়ান রাজনৈতিক ও মহীয়সী নারীর সুস্থ্যতা কামনায় সকলের দোয়া চেয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net