, ,

শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী
বিসিসির মেয়র মাতা সাহান আরা আব্দুল্লাহ’র দাফন সম্পন্ন

বিসিসির মেয়র মাতা সাহান আরা আব্দুল্লাহ’র দাফন সম্পন্ন

dynamic-sidebar

আমিনুর রহমান শামীম,বিশেষ প্রতিবেদকঃ পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা), সাবেক চীফ-হুইপ ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর সহধর্মীনি ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মাতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী সাহান আরা বেগমের ২য় জানাজা নামাজ অনুষ্ঠিত।

 

আজ সোমবার সকাল ৮ টার বরিশাল মুসলিম গোরস্থান আনজুমান-ই হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে ২য় জানাজা নামাজ শেষে মুসলিম গোরস্থানে তার দাফন কার্য শেষ করা হয়। এরআগে তাকে রাস্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।

 

সামাজিক দূরত্ব নিশ্চিত করে জানাজায় মরহুমার স্বামী সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, ছেলে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, ছেলে আওয়ামী লীগ নেতা মঈন আব্দুল্লাহ, আশিক আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুসসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাহান আরা আবদুল্লাহ। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ১ কন্যা এবং নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net