, ,

শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র মৃত্যুতে আরিফিন মোল্লার শোক

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র মৃত্যুতে আরিফিন মোল্লার শোক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃধর্ম প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা শেখ মোহাম্মদ আবদুল্লাহ (৭৫) মারা গেছেন। শনিবার রাত পৌনে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি—–রাজিউন)।

 

ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) নাজমুল হক সৈকত  তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে নেওয়া হয়। সেখানেই মৃত্যু ঘটে তার।

 

প্রতিমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সদস্য যুববন্ধু আরিফিন মোল্লা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান আরিফিন মোল্লা।

আরিফিন মোল্লা এক শোক বার্তায় বলেন,ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন রাজনৈতিকভাবে আমাদের অনুসরণীয় এক ব্যক্তিত্ব।তিনি ছিলেন আওয়ামী লীগের প্রবীণ নেতা তার এই চলে যওয়ায় আওয়ামী লীগের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়।

 

 

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net