বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৮

শিরোনাম :

বরিশালে হাজার ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলায় নতুন করে ৬০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া ৬০ জনসহ এ জেলায় ১০৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ জেলায় করোনা আক্রান্ত ৮ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। এখন পর্যন্ত জেলায় মোট ১৭৭ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ১৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

বুধবার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এ সব তথ্য পাওয়া গেছে।

ইন্সটিটিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস, ঢাকা থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৩ জন পুলিশ সদস্যসহ মেহেন্দীগঞ্জ উপজেলার ৪ জন, বাবুগঞ্জ উপজেলার ১ জন, উজিরপুর উপজেলায় ১ জন পুলিশ সদস্যসহ মোট ৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী উজিরপুর উপজেলার ২ জন, গৌরনদী, বানারীপাড়া ও বাকেরগঞ্জ প্রত্যেক উপজেলার ১ জন করে ৩ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত বগুড়া রোড এলাকার ৩ জন, ভাটিখানা, বাংলাবাজার, বটতলা প্রত্যেক এলাকার ২ জন করে ৬ জন, নবগ্রাম রোড, সাগরদি, সদর রোড, রুপাতলি, কাউনিয়া, সিঅ্যান্ডবি, বজলু কমিশনার গলি, আলেকান্দা, কাশিপুর, ফজলুল হক এভিনিউ, করিম কুটির প্রত্যেক এলাকার ১ জন করে ১১ জন, র‌্যাব-৮-এ কর্মরত ৪ জন, বিভিন্ন ব্যাংকে কর্মরত ৬ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৫ জন সদস্য, জেলা পুলিশের ১ জন, আরআরএফে কর্মরত ২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ৬ জন নার্স, ৪ জন স্টাফ ও ১ জন মেডিকেল টেকনোলজিস্টসহ ১১ জন, মোট ৫৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net