সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০৯

শিরোনাম :

বরিশাল শের-ই-বাংলা করোনা ওয়ার্ডে ৫ মিনিটে দু’ জনের মৃত্যু

dynamic-sidebar

শামীম আহমেদ ॥বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে বৃহস্পতিবার ভোরে ৫ মিনিটের ব্যবধানে দুই রোগীর মৃতু্যৃ হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ই) জুন ভোর ৫টা ১০ মিনিটে মারা যান পটুয়াখালী সদর উপজেলার দুলবাক গ্রামের ইদ্রিস হাওলাদার (৭৫) এবং সোয়া ৫টায় মারা যান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর গ্রামের মজিবর রহমান (৭৫)। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস.এম মনিরুজ্জামান।

তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে ইদ্রিস হাওলাদাকে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টায় শেবাচিম হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। ভোর ৫টা ১০ মিনিটে তার মৃত্যু ঘটে।

তারপরে মৃত্যু হওয়া মজিবর রহমান শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত মঙ্গলবার রাত ১০টায়। এ দুজন করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করেন পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net