, ,

শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী
‌সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন আরিফিন মোল্লা

‌সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন আরিফিন মোল্লা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ ‌সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনকে আবারও ইন্টেনসিভ কেয়ার ইউনিট-আই‌সিউ‌’তে নেওয়া হ‌য়ে‌ছে।

শুক্রবার (২৬শে জুন) সাহারা খাতু‌নের একান্ত ব‌্য‌ক্তিগত সহকারী এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন।অবস্থার অবনতি হলে তাকে নিয়ে বিশেষ মেডিকেল টিম বসে এবং উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে সিংগাপুর অথবা ইন্ডিয়া নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার চিকিৎসার খোঁজখবর রাখছেন।

আওয়ামী লীগ নেতা ও গত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৫ ( সদর) আসনের সাংসদ পদপ্রার্থী মোঃ আরিফিন মোল্লা ডিবিসি নিউজের বরাদ দিয়ে এক লিখিত বার্তায় এই মহীয়সী নেত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি আরো বলেন, হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) সাহার খাতুনের হৃদস্পন্দন হঠাৎ বোঝা না যাওয়ায় জরুরি ভিক্তিতে আবারও তাকে আইসিইউতে পাঠান ডাক্তাররা।

গত ২রা জুন, ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাহারা খাতুন। এরপর অবস্থার অবনতি হলে গত ১৯শে জুন তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো। অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন তৃতীয় মেয়াদ ঢাকা-১৮ আসনের সংদস সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করছেন। এর আগে, ২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। পরে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net