বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫১

শিরোনাম :

বরগুনার রিফাত হত্যা মামলার আরেক আসামির জামিন

dynamic-sidebar

অনলাইন ডেস্কঃদেশের সর্বালোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার হয়ে জেলে থাকা প্রথম আসামি জয়চন্দ্র সরকার চন্দনকে জামিন দিয়েছেন আদালত। দীর্ঘ এক বছর কারাবাস শেষে বুধবার (০১ জুলাই) বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান চন্দনের জামিন মঞ্জুর করেন।

এর আগে ২০১৯ সালের ২৬ জুন রিফাত শরীফ হত্যাকাণ্ডের এক দিন পরে অর্থাৎ ২৭ জুন নিজ বাসা থেকে চন্দনকে গ্রেফতার করে বরগুনা সদর থানা পুলিশ। তাকে গ্রেফতারের মধ্যে দিয়েই আলোচিত রিফাত হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান শুরু হয়।

আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মধ্যে পাঁচ নম্বর আসামি জয়চন্দ্র সরকার চন্দন। যিনি ইতোমধ্যে আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

তিনি বলেন, চন্দনের পক্ষে আদালতে মামলাটি পরিচালনা করেন আইনজীবী নার্গিস পারভীন সুরমা। মঙ্গলবার তিনি চন্দনের জামিনের আবেদন করেন। বুধবার শুনানির নির্ধারিত দিন ছিল।

কিন্তু আইনজীবী নার্গিস পারভীন সুরমা অসুস্থ হয়ে পড়ায় তার পক্ষে আমি শুনানি করি। এরপর শুনানি শেষে আদালত দুপুর ১২টার দিকে চন্দনকে জামিন দেন।

এ নিয়ে রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মধ্যে নয়জন আসামি জামিনে রয়েছেন। আর প্রাপ্তবয়স্ক ১০ আসামিদের মধ্যে শুধুমাত্র নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি জামিনে আছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net