রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৮

শিরোনাম :

গভীর রাতে পিরোজপুরে ইমামের হাতে ব্যবসায়ী খুন

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধিঃপিরোজপুরের নাজিরপুর উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে বুধবার ভোররাতে আব্দুস ছবুর হাওলাদার (৪০) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। নিহত সবুর উপজেলার সাতকাছিমা গ্রামের গাদেরহাট এলাকার মৃত ছোবাহান হাওলাদার ভোররাত ৪টার দিকে একই স্থানীয় মৃধাবাড়ি মসজিদের ইমাম মোঃ মিজানুর রহমান মৃধা হঠাৎ করে সবুরের ঘরের উপর ইটের টুকরা ছুড়ে মারে। বিষয়টি দেখার জন্য বাইরে বেরিয়ে আসার পরই মিজান ধারালো অস্ত্র দিয়ে সবুরের বুকে আঘাত করে।

এরপর তাকে স্বজনরা উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে এ ঘটনার পর স্থানীয়রা মিজানকে আটক করে পুলিশের কাছে দিয়েছে।

তবে কি কারণে সবুরকে হত্যা করছে তা ঘটনার তদন্ত করার পরই জানা যাবে বলে জানান নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুনিরুল ইসলাম মুনির।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net