, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
পিরোজপুরে চিকিৎসা নিতে আসা তরুণীকে ‘ধর্ষণ’, চিকিৎসক গ্রেপ্তার

পিরোজপুরে চিকিৎসা নিতে আসা তরুণীকে ‘ধর্ষণ’, চিকিৎসক গ্রেপ্তার

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধিঃ নিজের চেম্বারে তরুণীকে সহকারীকে ‘ধর্ষণে’র ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এক চিকিৎসক (৫৫)। গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটে পিরোজপুরে।
শুক্রবার চিকিৎসককে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমে জানান পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল।

মামলার এজাহার থেকে জানা গেছে, এসএসসি পাস ওই তরুণী গত ১৭ জুন পিরোজপুর শহরে একজন এমবিবিএস চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে চাকরি নেন। তার বেতন ৭ হাজার টাকা ধার্য করা হয়। চেম্বারে তাকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দায়িত্ব পালন করতে হতো। গত বুধবার দুপুরে তাকে চেম্বারে একা পেয়ে ধর্ষণ করেন ওই চিকিৎসক।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ধর্ষণের ঘটনার সময় তরুণীর মুখমণ্ডলে আঘাত লাগে। তিনি মুঠোফোনে ডাক্তারের ছবি তোলায় সেটি ভেঙে ফেলা হয়।

ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর গতকাল বৃহস্পতিবার রাতে ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net