মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩১

শিরোনাম :
বরিশালে চেক প্রতারনার পৃথক দুই মামলায় দুইজনের সাজা

বরিশালে চেক প্রতারনার পৃথক দুই মামলায় দুইজনের সাজা

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ চেক প্রতারনার অপরাধে পৃথক দুই মামলায় দুইজনকে দুই মেয়াদের সাজা ও চেকের সমপরিমান টাকা অর্থদন্ড দিয়েছে দুই আদালত। ১১ অক্টোবর বুধবার ১ম যুগ্ম দায়রা জজ আব্দুল হামিদ বিচারাধীন আদালত ও ৪র্থ যুগ্ম দায়রা জজ মাসুম বিল্লাহ বিচারাধীন আদালত সাজার এ রায় দেন। আসামীর উপস্থিতিতে ১ম যুগ্ম আদালত বরিশাল নগরীর কাশিপুর শের ই বাংলা সড়কস্থ ছাইফুল ইসলামকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ ৮৫ হাজার ৮শ ৮ টাকা অর্থদন্ড এবং ৪র্থ যুগ্ম আদালত আসামীর অনুপস্থিতিতে আমানত গঞ্জ এলাকার আহসান উজ্জামান খানকে ৩ মাস কারাদণ্ড সহ ১ লাখ ৪১ হাজার ১ শ ২১ টাকা অর্থদণ্ড দেন। এদের মধ্যে ছাইফুলের বিরুদ্ধে ১ লাখ ৮৫ হাজার ৮শ ৮ টাকার চেক দিয়ে প্রতারনা করায় ২০১৫ সালের ১৫ নভেম্বর ব্রাক ব্যাংকের অফিসার ইমরান সরদার এবং ১ লাখ ৪১ হাজার ১ শ ২১ টাকার চেক দিয়ে প্রতারনা করায় আহসানের বিরুদ্ধে ২০১৫ সালের ৩০ জুলাই পূবালী ব্যাংকের ম্যানেজার কাইউম ঢালী মামলা দায়ের করেন। তারা অভিযোগে বলেন আসামীরা ব্যাংক থেকে লোন নেয়। তাদের কাছে টাকা পাওনা হলে তারা ওই টাকার চেক দেন।চেক ব্যাংকে জমা দেয়া হলে পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় নগদায়ন না হয়ে প্রত্যাখাত হয়। লিগ্যাল নোটিশ দিয়ে টাকা ফেরত চাইলেও তারা দায় শোধ করেনি।এভাবে মামলা দায়েরের পর দুটো মামলায় আদালত একজনের করে সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষী প্রমানে দোষী সাব্যস্ত হলে আদালত আসামীদের ওই দন্ড দেন। রায়ের সময় আহসান পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয় এবং উপস্থিত ছাইফুলকে সাজাভোগে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। অর্থদন্ডের টাকা দুই মাসের মধ্যে আইনী প্রক্রিয়ায় আদায় করতে বাদীদেরকে আদেশ দেয়া হয় বলে আদালত সূত্র জানায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net