সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫২

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু বুধবার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃদীর্ঘ ২ মাস পরীক্ষামূলক অনলাইন শিক্ষা কার্যক্রম চালানোর পর আগামী বুধবার থেকে পুরোদমে অনলাইন ক্লাস শুরু করবে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। বৃহস্পতিবার অনলাইনে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

তবে ক্লাস শুরু হলেও এখনি পরীক্ষা ও ল্যাব (একাডেমিক গবেষণা) কার্যক্রম শুরু হচ্ছে না। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন এ সব তথ্য নিশ্চিত করেন। যদিও তথ্য আদান-প্রদানে ভুল হওয়ায় গত শনিবার দৈনিক যুগান্তর পত্রিকায় বৃহস্পতিবার থেকে অনলাইন ক্লাস শুরু করার কথা প্রকাশিত হয়েছিল।

বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. সুব্রত কুমার দাশ জানান, একাডেমিক কাউন্সিলের অনলাইন সভায় বিশ্ববিদ্যালয়টির সবকটি বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার, উপাচার্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় সবার সম্মতিতে শিক্ষার্থীদের সেশনজট কমিয়ে আনতে অনলাইন ক্লাস শুরু করা ও দ্রুত বিভিন্ন বিভাগের সম্পন্ন হওয়া সেমিস্টার পরীক্ষার ফলাফল দ্রুত তৈরি করার সিদ্ধান্ত নেয়া হয়।

উপাচার্য জানিয়েছেন, গত ২৫ জুন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনলাইন সভা হয়। সেই সভায় সবার ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় শিক্ষার্থীদের শিক্ষাজীবন দীর্ঘায়িত যেন না হয়, এ জন্য অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করতে হবে। সেই সিদ্ধান্তের আলোকে বরিশাল বিশ্ববিদ্যালয় চূড়ান্তভাবে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করবে।

তিনি বলেন, করোনা প্রাদুর্ভাব রুখতে গত ১৯ মার্চ থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। এর মধ্যে পরীক্ষামূলক অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে আমরা উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছি। যার ভিত্তিতে আগামী ১৫ জুলাই থেকে চূড়ান্তভাবে অনলাইন ক্লাস শুরু করব আমরা।

তবে তিনি উল্লেখ করেন ক্লাস কার্যক্রম শুরু হলেও এখনি কোনো ধরনের পরীক্ষা কিংবা ল্যাব কার্যক্রম শুরু হচ্ছে না সেখানে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net