বানারীপাড়া প্রতিনিধি॥ বানারীপাড়ায় বরিশাল রেঞ্জের ডিআইজির নির্দেশনায় বন্দর বাজারের ফেরী ঘাটে জেলা পুলিশের পক্ষে তথ্য ও অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে।বুধবার বেলা ১১ টায় থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন এ বক্স স্থাপন করেন। এসময় থানার উপ-পরিদর্শক গাজী মো. নজরুল ইসলাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে বন্দর বাজারের কেন্দ্রীয় হরিসভা মন্দিরের কর্নারে তথ্য ও অভিযোগ বক্স স্থাপন করেন। থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন অভিযোগ বক্সে যে কোন অভিযোগ সেটা যদি তার বিরুদ্ধেও হয় তা ফেলার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply