, ,

শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী
সাহান আরা আব্দুল্লাহ’র কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়

সাহান আরা আব্দুল্লাহ’র কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর স্ত্রী সাহান আরা আব্দুল্লাহর কবর জিয়ারত করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজ সোমবার দুপুরে বরিশাল মুসলিম কবরস্থানে পঁচাত্তরের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী ও বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের কবরের পাশে ফাতেহা পাঠ করে মাগফেরাত কামনা করে মোনাজাত করেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

এ সময় সাংগাঠনিক সম্পাদক শেখ ইনান, উপ কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, আল ইমরান (শুভ), সহ-সম্পাদক রাশেদ ফেরদৌস আকাশ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি আহসান হাবিব হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শিহাব উদ্দিন অন্তর, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোঃ নিক্সন সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

সাহান আরা আব্দুল্লাহ ছিলেন একজন মুক্তিযোদ্ধা ও শহীদ জননী। তার বড় ছেলে সুকান্ত আব্দুল্লাহকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে নির্মমভাবে হত্যা করা হয়। সেই রাতে ঢাকার ২৭ মিন্টো রোডে শশুর বঙ্গবন্ধুর ভগ্নিপতি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের বাসভবনে পরিবারের অন্যদের সঙ্গে ছিলেন সাহান আরা। তিনি ওই রাতের যেমন প্রত্যক্ষদর্শী ছিলেন, তেমনি গুলিবিদ্ধ হয়ে নিজেও আহত হয়েছিলেন। রাজনীতিবিদ ও সামাজিক ব্যক্তিত্ব হিসেবেও সাহান আরা আব্দুল্লাহর পরিচিত ছিলেন। তিনি বরিশাল জেলা মহিলা লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় মহিলা লীগের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net