শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৪১

শিরোনাম :
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডে সরকার বিব্রত নয়

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডে সরকার বিব্রত নয়

dynamic-sidebar

অনলাইন ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খানের নিহত হওয়ার ঘটনায় সরকার বিব্রত নয় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেছেন, এটি খুবই দুঃখজনক এবং বিচ্ছিন্ন ঘটনা। এমন একটি ঘটনা দিয়ে সামগ্রিক চিত্র মূল্যায়ন করা ঠিক হবে না। সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যাকাণ্ডের প্রসঙ্গ নিয়ে জাগো নিউজের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন শ ম রেজাউল করিম।

মন্ত্রী বলেন, ‘পুলিশের গুলিতে সাবেক সেনা অফিসার সিনহা নিহত হওয়ার ঘটনা নিঃসন্দেহে দুঃখজনক। এমন ঘটনা কোনোটিই প্রত্যাশিত নয়। এ হত্যাকাণ্ডের প্রেক্ষিতে উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কাজ শুরুও হয়েছে। আমরা আশা করছি, দ্রুত সঠিক তথ্য বেরিয়ে আসবে’।

‘শেখ হাসিনার সরকারের সময় কেউ অপরাধ করে পার পাবে না। নারায়ণগঞ্জের সাত খুনের সঙ্গে চাকরিরত সেনাকর্তারা জড়িত ছিলেন। ছাড় পাননি। সিনহা হত্যাকাণ্ডে যদি পুলিশ দোষী সাব্যস্ত হয়, তাহলে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে’।

এই হত্যাকাণ্ড সরকারকে বিব্রত করেছে কী-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে সামগ্রিক বিষয় চিত্রায়িত করা যাবে না। সরকার বিব্রত নয়। সরকার ন্যয় বিচার প্রতিষ্ঠা করে চলছে। সকল হত্যাকাণ্ডের বিচার হচ্ছে। তদন্ত সাপেক্ষে এটিরও বিচার হবে। কেউ রেহাই পাবেন না। পুলিশের অনেক ভালো কাজও আছে। সুতরাং একজনের অপরাধের কারণে অন্যকে দোষী করা সমীচীন হবে না’।

‘অনেকে সেনাবাহিনী-পুলিশের মধ্যকার দ্বন্দ্ব বা ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনেও কথা বলছেন। এমন আলোচনা একেবারেই অমূলক। তিনি ছিলেন, অবসরপ্রাপ্ত সেনা অফিসার। তার সঙ্গে পুলিশের দ্বন্দ্বের প্রকাশ এভাবে ঘটবে কেন? আর এখানে ষড়যন্ত্রের গন্ধ আসে কোথা থেকে! এই আলোচনা শুধুই বিভ্রান্তি ছড়াতে। আমি এটিকে বিচ্ছিন্ন বলছি। সুষ্ঠু তদন্তের স্বার্থেও এমন আলোচনা বন্ধ রাখা দরকার’।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net