শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৫

শিরোনাম :

হাওরে ঘুরতে গিয়ে নৌকাডুবি, ১৭ জনের লাশ উদ্ধার

dynamic-sidebar

অনলাইন ডেস্কঃ নেত্রকোনার মদন উপজেলার উচিতপুরের হাওরে ঘুরতে গিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এঘটনায় অন্তত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো বেশ কয়েকজন।

বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উচিতপুরের সামনের হাওর গোবিন্দশ্রী রাজালী কান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া মরদেহের মধ্যে দুজনের মরদেহ শনাক্ত করা হয়েছে। তার হলেন, লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার (৭) নামের দুই বোন। তারা চরশিতা ইউনিয়নের ওয়ারেছ উদ্দিনের মেয়ে। বাকিদের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ময়মনসিংহ সদর থানার ৫নং চরশিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জন ঘুরতে মিনি কক্সবাজার উচিতপুরে আসে।

পরে ঘুরতে গেলে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে নৌকাটি ডুবে যায়। এতে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়।

মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, মদন হাওরে নৌকা ডুবিতে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net