রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৪

শিরোনাম :
পিরোজপুরে দোকানে অগ্নিকাণ্ড : প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি

পিরোজপুরে দোকানে অগ্নিকাণ্ড : প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের পাঁচপাড়া বাজারে আগুন লেগে একটি দোকান পুড়ে গেছে। বুধবার (৫ আগস্ট) রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জগদীশ মণ্ডল জানান, রাত সোয়া ১২টার দিকে তার মুদি দোকানে আগুন লাগে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানে থাকা নগদ পৌনে ২ লাখ টাকা ও জিনিসপত্রসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পাঁচপাড়া বাজার কমিটির সভাপতি মো. লিটন শিকদার বলেন, ওই রাতে বাজারে আগুন লাগার খবর পেয়ে নাজিরপুর ও পিরোজপুর ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net