রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫৯

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান

মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতার হাত কেটে নিল সন্ত্রাসীরা

dynamic-sidebar

মঠবাড়িয়া প্রতিনিধি।। পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতার হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষরা। এর প্রতিবাদে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র রফি উদ্দিন আহম্মেদ ফেরদৌসের বাসায় এবং সরকারি গাড়িতে হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনার পরপরই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে উপজেলায়। পুলিশ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে নিশ্চিত করেছেন ওসি মাসুদুজ্জামান। তিনি জানান, থানায় এখনো কোন অভিযোগ দায়ের হয়নি। তবে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্পটে তাৎক্ষণিক টহল জোরদার করা হয়েছে।

জানা গেছে, উপজেলার ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সরকারি মঠবাড়িয়া কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র শুভ শর্মার সাথে স্থানীয় ছাত্রলীগের দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই বিরোধের সূত্র ধরে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে হাসপাতাল রোডের ব্রীজ সংলগ্ন এলাকায় শুভকে একা পেয়ে স্থানীয় কোরবান, তানভির মল্লিক, নাইম ও সাদির নেতৃত্বে একদল সন্ত্রাসী বিদ্যুতের খুটির সাথে ঠেকিয়ে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে উল্লাস করে।

আহত শুভকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ওদিকে ছাত্রলীগ সম্পাদক শুভ শর্মার হাতের কব্জি কেটে ফেলার প্রতিবাদে পৌর শহরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান সমর্থিতরা। তারা পৌর মেয়র রফি উদ্দিন আহম্মেদ ফেরদৌসের বাসার সামনে জড়ো হয়ে তার বাসায় ইট নিক্ষেপ করেন। এসময়ে পৌর মেয়রের সরকারি গাড়িটিও ভাংচুর করা হয়।

ছাত্রলীগ কর্মী শুভ শর্মার হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় নিন্দা জানিয়েছেন পৌর মেয়র রফি উদ্দিন আহম্মেদ ফেরদৌস ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহামানসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net