, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
এবার করোনায় আক্রান্ত হলেন করোনাযোদ্ধা বরিশাল নৌ বন্দর কর্মকর্তা মিঠু

এবার করোনায় আক্রান্ত হলেন করোনাযোদ্ধা বরিশাল নৌ বন্দর কর্মকর্তা মিঠু

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নৌ বন্দর কর্মকর্তা (যুগ্ম পরিচালক) আজমল হুদা মিঠু সরকার। করোনা পরিস্থিতিতে গত ২৫ শে মার্চ থেকে লকডাউন (অবরুদ্ধ) হওয়া বরিশাল নগরীর ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। ব্যক্তিগত উদ্যোগে নৌ বন্দরে রাত্রীযাপন করা কিংবা করোনায় আহার বন্ধ হওয়া মানুষের একবেলা খাবারের ব্যবস্থা করেন তিনি। করোনা মোকাবেলার এই সম্মুখযোদ্ধা এবার নিজেই করোনা আক্রান্ত হয়েছেন।

বিষয়টি আজ বুধবার (১৯ আগষ্ট) তিনি নিজেই নিশ্চিত করেছেন।

মুঠোফোনে আজমল হুদা মিঠু জানান, বেশ কয়েকদিন ধরে করোনা উপসর্গ দেখা দেয় তার শরীরে। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত ১৫ আগস্ট করোনা পরীক্ষার নমুনা জমা দেন। পরদিন (১৬ আগস্ট) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি করোনা পজিটিভ আসে।

বরিশাল নদীবন্দরের এই কর্মকর্তা আরো জানান, নমুনা পরীক্ষার ফলাফল পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বাড়িতে আইসোলেশন (সঙ্গরোধ) অবস্থায় আছেন। নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনসহ করোনা প্রতিরোধে সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে লকডাউন হওয়া সময়ে উপার্জন বন্ধ হয়ে যাওয়া এবং বিপদগ্রস্ত ছিন্নমূল মানুষদের প্রতিদিন একবেলা আহারের ব্যবস্থা করেন এই কর্মকর্তা। তার এই আয়োজনে প্রতিদিন শতাধিক মানুষ খাবার পেতো। পরবর্তীতে এই কর্মকর্তার ব্যক্তিগত উদ্যোগের পাশে দাঁড়ায় বরিশাল জেলা প্রশাসন এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। কর্মস্থলে সততার পুরস্কার স্বরূপ এই কর্মকর্তা এ বছর শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net