বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৭

শিরোনাম :
ভোলায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে যুবকের মৃত্যু

ভোলায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে যুবকের মৃত্যু

dynamic-sidebar

আকতারুল ইসলাম আকাশ,ভোলা॥ বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে ওই গ্রামের বয়াতি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত যুবক ওই গ্রামের জহিরুল ইসলামের ছেলে মো. আজাদ (২৪) হোসেন বলে জানা গেছে।

নিহত যুবকের পরিবার জানান, আজাদ দুপুর সাড়ে বারোটার দিকে তার নিজ বাড়িতে গাছের ডাল কাটতে গেলে অসাবধান বশত বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net