বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৯

শিরোনাম :

বরগুনায় ভুয়া উপসচিব গ্রেফতার

dynamic-sidebar

আনিসুর রহমান টুলু বরগুনা।। বরগুনা পুলিশ সুপারের কাছে জ্বালানি মন্ত্রণালয়ের উপসচিব (ভুয়া) পরিচয় দিয়ে দুলাল এখন শ্রীঘরে। জানা গেছে শনিবার দুপুরে দুলাল বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে এসে নিজেকে জ্বালানি মন্ত্রণালয়ের উপসচিব পরিচয় দেন এবং একটি মামলা তদবির করার বিষয়ে আলোচনা করেন।

 

এরপর পুলিশ সুপারের বিষয়টি সন্দেহ হলে তিনি এই ব্যক্তি সম্পর্কে খোঁজখবর নেন। একপর্যায়ে পুলিশ সুপার কার্যালয় থেকে সটকে পড়ার চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে।

 

দুলাল এর পুরা নাম মোঃ সাইফুল্লাহ মাহমুদ দুলাল পিতা মৃত সুলতান হাওলাদার গ্রাম দক্ষিণ জ্ঞানপাড়া ৩ নং চরদুয়ানী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড উপজেলা পাথরঘাটা জেলা বরগুনা। প্রতারক দুলাল এর বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net