হাফিজুর রহমানঃ বিবাহ মানে জীবনের একটি নতুন অধ্যায় শুরু। যেখানে অপরিচত দুটি মানুষ তাদের পরবর্তী জীবনের সুখ দুঃখের সাথী হয়ে বাকি জীবন কাটিয়ে দেয়। বিবাহের মাধ্যমে তৈরি হয় এক নতুন বন্ধন। যে মানুষ দুইটির মধ্যে আগে কোন চেনা জানা ছিল না। বিবাহের পর তারা হয়ে যায় একে অপরের কত আপনজন। জীবনের সুখ দুঃখের বাকি সময়টা তারা কাটিয়ে দেয় এক সাথে। এ বন্ধন ছিন্ন হবার নয়। শুধু তাই নয় বিবাহের মাধ্যমে গড়ে ওঠে অচেনা দুইটি পরিবারের আত্মীয়তার সম্পর্ক। বিবাহকে কেন্দ্র করে তৈরি হয় একটি আনন্দময় পরিবেশ। বিয়ে বাড়ীর সকলে নানা রকম কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকে। অনেক আত্মীয় স্বজনের উপস্থিতি থাকে। বাড়ী ভর্তি লোক থাকে। সবাই কেনা- কাটা নিয়ে ব্যস্ত থাকে, কেউ আবার সাজ-গোজ নিয়ে ব্যস্ত থাকে। এরই নাম নতুন জীবনে পা-রাখা।

অবিবাহিত জীবন হতে বিবাহিত জীবনে পা রাখলেন বরিশালের জননন্দিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর আস্থাভাজন জনপ্রিয় বরিশাল জেলা ছাত্রলীগের সহসভাপতি ও বিএম কলেজ এর প্রতিভাবান জনপ্রিয় ছাত্রলীগ নেতা মো:আতিকুল্লাহ মুনিম।
আজ বাদ আসর নগরীর গীর্জা মহল্লা জামে কসাই মসজিদে বরিশাল নগরীর কলেজ রো প্রবাসী নাজিম উদ্দিন আহমেদ এর কন্যা ফারিয়া আহমেদ রিচির সাথে মুসলিম সরিয়ানুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হন বরিশালের জননন্দিত প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক সাঈদ উল্লাহর ছোট ছেলে মোহাম্মদ আতিকুল্লাহ মুনিম।
বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হন, বরিশাল মহানগর ছাত্রলীগের নেতাকর্মী ও জেলা ছাত্রলীগ, আওয়ামিলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ রাজনৈতিক আরো অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরাসহ সকল পেশার সংবাদিক ভাইয়েরা।
এসময় আরো উপস্থিত হন বরিশাল নগরীর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তার নতুন জীবনে স্বাগত জানাতে তাকে সবাই উৎসাহিত করেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply