, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা
বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামীর মৃত্যুদন্ড

বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামীর মৃত্যুদন্ড

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ::বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী মনির হোসেনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ওই আদালতের বিচারক আবু শামীম আজাদ এই রায় দেন। মৃত্যুদন্ডের বিষয়টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, বরিশালের হিজলা উপজেলার ভাওশিয়া গ্রামে ২০১৩ সালের ৬ জানুয়ারি ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্বামী মনির নিজ ঘরে স্ত্রী মাকসুদাকে মারধর করেন। এতে ওইদিন রাত সাড়ে ৮টায় মারা যান মাকসুদা। এরপর তার ভাই অলিউদ্দিন বাদী হয়ে ৭ জানুয়ারি হিজলা থানায় হত্যা মামলা দায়ের করেন। সেখানে স্বামী মনির হোসেন, শ্বশুর শফী রাঢ়ী, শাশুড়ি রাশিদা বেগম এবং দেবর নাসির রাঢ়ীকে আসামি করা হয়। মামলা চলমান অবস্থায় শাশুড়ি রাশিদা বেগমের মৃত্যু হয়।

২০১৩ সালের ১৯ মে চার্জশিট দেয়া হয়। মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের কাছে স্বামী মনির হোসেন দোষী সাব্যস্থ হওয়ায় তাকে মৃত্যুদন্ড এবং শ্বশুর ও দেবর নিরপরাধ প্রমাণিত হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেয়া হয়। তবে এই রায়ে সন্তুষ্ট নয় বলে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন আসামি পক্ষের আইনজীবী মো. মিজানুর রহমান টিটু।

অপরদিকে সরকারী কৌশলী এ্যাড, ফয়জুল হক এই রায়ের মাধ্যমে অনেকেই সচেতন যে, অন্যায় করলে পাড় পাওয়ার কোন সুযোগ নেই।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net