, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে স্কুলছাত্রের ঘুষিতে যুবকের মৃত্যু

dynamic-sidebar

নিজস্ব॥বরিশাল নগরীর কাউনিয়া পুড়ান পাড়া এলাকায় স্কুলছাত্রের ঘুসিতে ৪২ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত ও কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর ৩ নম্বর ওয়ার্ডের পুরানপাড়ার মুন্সীবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।নিহত হেলাল উদ্দিন নামের ওই ব্যক্তি একই ওয়ার্ডের মৃধা বাড়ির বাসিন্দা।

 

অমৃত ফুট প্রডাক্টস কোম্পানির গাড়িচালক ছিলেন তিনি।আটক সাকিব স্থানীয় কামাল উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া নুরুজ্জামানের ছেলে। স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র।পুলিশ জানিয়েছে, তুচ্ছ ঘটনা নিয়ে সাকিব ও হেলাল উদ্দিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় সাকিব ক্ষুব্ধ হয়ে হেলালের মাথায় সজোরে ঘুসি মারে।

 

 

এতে জ্ঞান হারিয়ে রাস্তায় লুটে পড়েন গাড়িচালক হেলাল উদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

অভিযুক্ত কিশোরকে স্থানীয়রা আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরকে আটক করা হয়েছে । পরে নিহতের স্ত্রী নুপুর আক্তার বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net